https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 24 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় আন্ডারওয়্যারে বিশেষ কায়দায় লুকানো ৪,৯৪০ ইয়াবাসহ জামাল গ্রেপ্তার

admin
September 24, 2026 10:06 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জে আন্ডারওয়্যারের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ মো. জামাল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ভরিয়া-পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার জামাল খুলনা জেলার সোনাভাঙ্গা থানার হাফিজ নগর এলাকার মৃত নূরের ছেলে। তিনি কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার কথাও তিনি স্বীকার করেছেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া সূত্রে জানা যায়, মাদকের একটি চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার শিবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপপরিচালক মো. জিললুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভরিয়া-পাকুরতলা এলাকার এসএস ফুড জোনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর জামালকে সন্দেহজনক অবস্থায় পাওয়া যায়।

‎পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল কাপড়ের ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন। তবে ইয়াবার চালানটির উৎস, গন্তব্য এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে জামালের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন।

‎কর্মকর্তারা বলছেন, উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।