স্টাফ রিপোর্টার:
বগুড়ার সাতমাথা এলাকা থেকে হোসাইন নামে ৭ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সাতমাথা এলাকায় শিশুটিকে কান্নাকাটি করতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে থানায় খবর দেন। পরে পুলিশ শিশুটিকে বগুড়া সদর থানায় নিয়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, শিশুটি নিজের নাম হোসাইন, বাবার নাম মৃত রোস্তম এবং মায়ের নাম হালিমা বলে জানিয়েছে। তার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার দাউদপুর গ্রামে বলে শিশুটি জানিয়েছে।
তবে শিশুটি এর বেশি কোনো তথ্য দিতে পারেনি। বর্তমানে শিশুটি বগুড়া সদর থানা হেফাজতে রয়েছে। তার পরিবারের সন্ধান পেতে পুলিশ ও স্থানীয়ভাবে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে।
ওসি আরো বলেন, তার দেয়া তথ্যমতে তার গ্রামে পুলিশ ও চোকিদার পাঠানো হয়। কিন্ত তার পরিচয় পাওয়া যায়নি। শিশুটিকে চিনতে পারলে ০১৩২০-১২৬৬০১ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। শিশুটি সদর থানা হেফাজতে রয়েছে।

