https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday, 21 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া নন্দীগ্রামে বিএনপি নেতা শাহীনের মৃত্যু, হাসপাতালে মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন এমপি মোশাররফ

admin
November 14, 2026 9:48 pm
Link Copied!

‎স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহীন আর নেই। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও তৃণমূলের নিবেদিতপ্রাণ এই নেতার মৃত্যুতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঢাকার হাসপাতালে তাঁর মরদেহ দেখে আবেগ ধরে রাখতে পারেননি বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন। প্রিয় সহকর্মীর স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
‎
‎শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাফিজুর রহমান শাহীন। তাঁর মৃত্যুতে বিএনপির স্থানীয় রাজনীতিতে শোকের আবহ তৈরি হয়েছে।
‎
‎মৃত্যুসংবাদের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন। সেখানে শাহীনের নিথর দেহ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় একসঙ্গে আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মকাণ্ডে যুক্ত থাকার স্মৃতি তাঁকে গভীরভাবে নাড়া দেয়।
‎
‎প্রয়াত হাফিজুর রহমান শাহীন নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বুড়ইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থেকে তৃণমূল পর্যায়ে নিজের অবস্থান সুদৃঢ় করেছিলেন তিনি।
‎
‎দলীয় সূত্রে জানা যায়, বিগত দেড় যুগের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে শাহীনের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও হামলার কারণে তাঁকে দীর্ঘ সময় আত্মগোপনে ও ফেরারি জীবন কাটাতে হয়েছে। নানা বাধা-বিপত্তির মধ্যেও দলীয় আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেননি এই নেতা। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা স্মৃতি এখন সহকর্মীদের মনে ভেসে উঠছে।
‎
‎হাফিজুর রহমান শাহীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন এমপি, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার এবং সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন।
‎
‎এ ছাড়া নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও যুবদল সংগঠক আব্দুর রউফ রুবেল, উপজেলা শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সোনার এবং উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
‎
‎শোকবার্তায় নেতারা মরহুমের রাজনৈতিক অবদান ও সাংগঠনিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।