https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 6 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া নন্দীগ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
December 6, 2025 10:10 pm
Link Copied!


‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার:

‎রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক এমপি এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেনের তত্ত্বাবধানে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৬ ডিসেম্বর) বাদ যোহর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ও এতিম বাচ্চারা অংশ নেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদুর নবী সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাহা উদ্দিন নাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রাব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীনসহ উপজেলা ও পৌর ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল করিম বাদশা বলেন, “বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে এই মহান নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছেন। তিনি যেন সুস্থ হয়ে পুনরায় আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের এই সংকটময় মুহূর্তে তাঁর অভিভাবকত্বে আমরা উত্তরণ ঘটাতে পারি, সে জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”

‎দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নন্দীগ্রাম চালা মোকামতলা আউলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মো. মহসিন আলম। দোয়া শেষে উপস্থিতদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।