https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 4 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া নন্দীগ্রামে মোটরসাইকেল অটোভ্যান সংঘর্ষে সৌদি প্রবাসী স্ত্রীর মৃত্যু

admin
April 4, 2025 10:11 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল-অটোভ্যান সংঘর্ষে রিফা (২৬) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ই এপ্রিল) বিকেলে বগুড়া নাটোর মাহসড়কের কৈগাড়ী মোড়ে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। নিহত রিফা শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী মো: বুলবুলের স্ত্রী। স্থানীয়দের বরাতে জানা যায়,

 

 

 

বিয়ের দাওয়াত খেয়ে ঔষুধ কেনার জন্য ৩ বছর বয়সী ছেলে ইউসুফকে নিয়ে ভ্যানগাড়িতে চরে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন রিফা। বগুড়া-নাটোর মহাসড়কের কৈগাড়ি মোড়ে এসে পৌঁছিলে বগুড়ার দিক থেকে দ্রুতগতিতে আসা এক মোটরসাইকেল ভ্যানগাড়ির পিছনে সজোরে ধাক্কা দিলে ভ্যানগাড়ি উল্টে গিয়ে ঘটনাস্থলেই গুরুত্বর আহত হয় সৌদি প্রবাসীর স্ত্রী রিফা ও সাথে থাকা ৩ বছর বয়সী ছেলে ইউসুফ। এ দুর্ঘটনায় ডান পা ভেঙ্গে যায় মোটরসাইকেল চালকের।

 

 

এরিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেল চালকের নাম পরিচয় জানা যায়নি বর্তমানে মোটরসাইকেল চালকও বগুড়া সজিমেকে ভর্তি রয়েছে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া সজিমেকে নিয়ে গেলে চিকিৎধীন অবস্থায় সন্ধ্যায় সৌদি প্রবাসীর স্ত্রী রিফার মৃত্যু হয়। দুর্ঘটনায় রিফার ছেলে ইউসুফ সুস্থ রয়েছে বলে জানা যায়। এবিষয়ে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মনোয়ারুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, এদুর্ঘটনার বিষয়ে আমার জানা নেই।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।