এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার মহাস্থান প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপনের সহধর্মিণী রিক্তা আকতার (৩৫) আর নেই। তিনি সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা যায়, রিক্তা আকতার দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রক্তে সংক্রমণজনিত জটিলতা দেখা দিলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, শাশুড়ি, বাবা-মাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ জোহর মহাস্থান হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে মরহুমা রিক্তা আকতারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, ব্যবসায়ী, সমাজসেবক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য দেন বগুড়া প্রগেস কোচিং সেন্টারের পরিচালক ও নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি রোটারিয়ান মোস্তাফিজুর রহমান, মহাস্থান প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম সাজু, রায়নগর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন লালু, মহাস্থান মাজার মসজিদের সহকারী পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল হামিদ, হাফেজ শাহাদৎ হোসেন এবং পরিবারের পক্ষ থেকে মরহুমার স্বামী গোলাম রব্বানী শিপন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আজমল হোসেন, হাফিজুর রহমান হিরু, রহেদুল ইসলাম, গোলাম রব্বানী পুটু, আইফুল ইসলাম, তাজুল ইসলাম, সাহেদ হাসান, মেহেদী হাসান আদম, নিরাপদ সড়ক চাই কর্মী আল আমিন, জাহেদুর রহমানসহ অনেকে।
এ ছাড়া মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু, প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুল বাছেত, সহসভাপতি তাহেরা জামান লিপি, সাধারণ সম্পাদক এস আই সুমন, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, দপ্তর সম্পাদক আজিজুল হক বিপুল, প্রচার সম্পাদক আব্দুল বারী, নির্বাহী সদস্য কেএম আমিনুল ইসলাম রতন, আব্দুল হান্নান টগর, আব্দুর রহিম, মুনসুর রহমান আকাশ, সদস্য শাকিকুল ইসলাম শাকিল ও শহিদুল ইসলাম স্বাধীনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজায় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, সহসভাপতি রবিউল ইসলাম মাস্টার, সাংবাদিক আনিছার রহমান দুলাল, মোকামতলা মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ লিটন, কোষাধ্যক্ষ মিনহাজ আলী, প্রচার সম্পাদক সাবিত হাসান, মোস্তাকিম রুবেল, আব্দুর রহমান নাহিদ, রাসেল আহমেদ, মেহেরাজসহ বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ।
রিক্তা আকতারের মৃত্যুতে মহাস্থান প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, একজন সহকর্মীর পরিবারের সদস্য হিসেবে রিক্তা আকতারের মৃত্যুতে মহাস্থান প্রেসক্লাবের সাংবাদিক সমাজ গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দান করেন -এই দোয়া করেন তারা

