https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 30 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া র‌্যাব-১২ এর অভিযানে ৫৫ বোতল কেরু মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

admin
September 30, 2025 3:35 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ এর অভিযানে ৫৫ বোতল কেরু মদসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুল জব্বার (৪০)। তিনি বগুড়া সদর পৌরসভার ১নং ওয়ার্ডের আঃ করিমের ছেলে।

‎র‍্যাব সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সুলতানগঞ্জ পাড়া এলাকার হাকির মোড়ে একটি দোকানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর একটি টিম অভিযান চালায়। অভিযানে আব্দুল জব্বারকে দোকান থেকে গ্রেপ্তার করা হয়।

‎তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫৫ বোতল কেরু মদ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি সিমকার্ড এবং নগদ ৩২০ টাকা উদ্ধার করা হয়েছে।

‎গ্রেপ্তারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-১২ জানায়, সমাজ থেকে মাদক নির্মূল এবং অপরাধ দমনই তাদের মূল লক্ষ্য। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে বলে র‍্যাব সূত্রে জানানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।