এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় ট্রাকের চাপায় শুক্রবার (২৮শে ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে দুর্ঘটনার শিকার হয়ে পথচারী মাজেদা (৭৮) নিহত হয়েছেন।
নিহত মাজেদা মাঝিড়া মাস্টার পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আয়েদ আলীর স্ত্রী।
ভোরে কাগজ, বোতল, খড়ি কুড়াতে বের হয়ে
রাস্তার পূর্ব পাশ থেকে রোড ডিভাইডার টপকে পারাপার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের সাথে চাপা খেয়ে প্রায় ৫০ মিটার ছেঁচড়ে যায়। ছেঁচড়ে শরীর থেকে মাথাসহ বিভিন্ন অংশ আলাদা হয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নারী মাজেদা ঘটনাস্থলেই নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন,শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনর্চাজ আজিজুল ইসলাম বলেন, প্রাথমিক আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

