https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 1 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও চেক বিতরণ বিনামূল্যে পিপিআর টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

admin
October 1, 2026 7:52 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জে শীতার্ত, অসহায়, দুঃস্থ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহনির্মাণ সহায়তার অর্থের চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ছাগল ও ভেড়ার প্রাণঘাতী পিপিআর রোগ প্রতিরোধ ও নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে পিপিআর টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‎বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে পৃথক এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন ও গৃহনির্মাণ সহায়তার অর্থের চেক তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরে তিনি ছাগল ও ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারি সহায়তা অব্যাহত রয়েছে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রান্তিক খামারিদের গবাদিপশু ও পশুপালন সুরক্ষায়ও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পিপিআর রোগের বিরুদ্ধে সময়মতো টিকা দেওয়ার মাধ্যমে ছাগল ও ভেড়ার মৃত্যুহার কমানোর পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে বলে জানান তারা।

‎বক্তারা আরও বলেন, দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ঘর নির্মাণের উপকরণ ও আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সরকারি উদ্যোগ অসহায় মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনার পাশাপাশি তাদের পুনর্বাসন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুব হাসান চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এস. এম. তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম।

‎এ ছাড়া এম. আবু তাহের, সাবেক ইউপি চেয়ারম্যান আফছার আলী, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, যুবদল নেতা মাহদী হাসান তমাল, আবু শাহিন, ছাত্রদল নেতা মীর মুন ও আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের সদস্যরা সরকারি সহায়তা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে স্থানীয় খামারিরা বিনামূল্যে পিপিআর টিকাদান কর্মসূচিকে স্বাগত জানিয়ে এর সুফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।