https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 8 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শিবগঞ্জে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ গ্রেপ্তার ২

admin
August 8, 2025 7:59 pm
Link Copied!

‎
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ‎

‎বগুড়া শিবগঞ্জে গণধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
‎শুক্রবার (০৮ই আগস্ট) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
‎
‎এর আগে গত বৃহস্পতিবার রাতে মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে এ গণধর্ষণের ঘটনা ঘটে।
‎
‎গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, শিবগঞ্জ উপজেলার মুরাদপুর দক্ষিণ পাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু সুফিয়ান জাকির(৪০) ও একই উপজেলার পাঁর আচলাই মধ্যপাড়া গ্রামের শাহজাহান ইসলামের ছেলে মিল্লাত হোসেন(৩৫)।
‎
‎গণধর্ষণের ঘটনায় গৃহবধূর স্বামী জিহাদ প্রধান বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে।
‎
‎মামলার অপর আসামিরা হলেন, শিবগঞ্জ উপজেলার মুরাদপুর উত্তর পাড়া গ্রামের ফারুক হোসেন(৪০) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আজাহার(৫০)।
‎
‎মামলা সূত্রে জানা যায়, আসামিরা ওই গৃহবধূ ও তার স্বামীকে গোবিন্দগঞ্জের কুমারগাড়ী হতে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসেনিয়ে আসে। তার স্বামীকে বেঁধে রেখে ওই গৃহবধূকে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে আসামিরা।
‎
‎এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, এ ঘটনায় চারজনের নামের মামলা নেওয়া হয়েছে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।