https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 9 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে মাদকবিরোধী অভিযানে ৩ ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড

admin
June 9, 2026 9:40 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সেবনের অপরাধে তিন ব্যক্তিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

‎সোমবার (৯ জুন ২০২৬) দুপুর অনুমান ২ দিকে উপজেলার পূর্বদত্তপাড়া ও মধ্য জুমার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল।
‎জানা যায়, শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন – মো. আলমগীর (৩৮), পিতা বেলাল হোসেন, পূর্বদত্তপাড়া; মো. ইউসুফ আলী (৩৪), পিতা ইসমাইল মন্ডল, গোসাইবাড়ী; এবং মো. শাফিন (৩২), পিতা আব্দুর রশিদ, মধ্য জুমার, শেরপুর, বগুড়া।
‎ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার ও প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রথম দুই আসামিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া তৃতীয় আসামি মো. শাফিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।