https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 16 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে মারামারিতে এক ব্যক্তি নিহত, পিতা-পুত্র আটক

admin
October 16, 2026 5:55 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
‎বগুড়ার শেরপুরে মারামারির ঘটনায় সিরাজ উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিতা ও পুত্রকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
‎
‎আটক ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার গোয়ালভাগ গ্রামের তোজাম সরকারের ছেলে কাওসার আলী (২৬) এবং মৃত মোকছেদ আলী সরকারের ছেলে তোজাম সরকার।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, ভাইয়ের সঙ্গে মারামারি থামাতে গিয়ে সিরাজ উদ্দিন প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
‎
‎সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন তালুকদার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, রাত ১টার দিকে শেরপুর থানা-পুলিশ সিরাজ উদ্দিনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
‎
‎এ ঘটনায় পুলিশ পিতা-পুত্রকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।