দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রথম সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পপি খাতুন। তিনি গাইবান্ধার মহিমাগঞ্জ ইউনিয়-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদানের কারণে তিনি সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম সচিব হিসেবে তাঁর নিয়োগের খবরে নিজ এলাকা মহিমাগঞ্জসহ গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে।
এদিকে, পপি খাতুনের এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম সচিব হিসেবে নতুন দায়িত্ব পালনে পপি খাতুনের সার্বিক সাফল্য কামনা করেছেন এলাকাবাসী।

