https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 18 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার গাবতলীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
October 18, 2025 7:15 am
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়া জেলার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের নিশুপাড়া বটতলা এলাকায় বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গাবতলী থানা পুলিশ।
‎
‎গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসিফ ইকবাল সঙ্গী ফোর্সসহ উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মাদক ব্যবসায়ী মেহেদী হাসান নয়ন (২৮)। তবে পুলিশ তৎপরতায় তাকে ঘটনাস্থল থেকে আটক করে।
‎
‎তার দেহ তল্লাশি করে পুলিশ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করে। জিজ্ঞাসাবাদে নয়ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
‎
‎আটককৃত মেহেদী হাসান নয়ন পূর্ব তেজপাড়া গ্রামের তোজাল পোদ্দারের পুত্র। তার বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
‎
‎মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে গাবতলী থানা পুলিশ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।