https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 25 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার গাবতলীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে সাজা

admin
May 25, 2026 9:22 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে ২০২৬) দুপুর ১২টার দিকে গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন-এর নেতৃত্বে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানকালে উপজেলার গোলাবাড়ী এলাকা থেকে ৪ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— গাবতলী উপজেলার মড়িয়া এলাকার মৃত আব্দুর সবাহানের ছেলে মিল্টন (৫৫) এবং মহিষাবান এলাকার প্রতাব চন্দ্র শীলের ছেলে শ্রী প্রশান্ত চন্দ্র (২৯)।
ভ্রাম্যমাণ আদালতে প্রথম আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং দ্বিতীয় আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় জব্দকৃত আলামত ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।