https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ‎ধুনটে ইছামতি নদীর পাড় থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

admin
December 1, 2025 9:45 pm
Link Copied!


‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার ধুনট উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইছামতি নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে চান্দারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান।

‎উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর এলাকার খলিল শেখের ছেলে রাকিব শেখকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে নদীর পাড় কেটে মাটি বিক্রি করছিলেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে ধুনট থানা-পুলিশ সহায়তা করে।

‎এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান বলেন, “পরিবেশবিধ্বংসী কোনো কার্যকলাপ বরদাশত করা হবে না। জনস্বার্থে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও কঠোরভাবে পরিচালিত হবে।”

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।