https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে তিন বছরের শিশু ধর্ষণ মামলার আসামি কালাম গ্রেপ্তার

admin
September 6, 2025 12:54 am
Link Copied!

‎

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার ধুনটে তিন বছর বয়সের শিশু ধর্ষণ মামলার আসামি আবুল কালাম (৫৮) নামে এক কাঠমিস্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎

গত শুক্রবার ভোররাত অনুমান ৩ টার দিকে সারিয়াকান্দি উপজেলার কড়িতলা বাজার এলাকা থেকে তাহাকে গ্রেপ্তার করে।

গত ১ লা সেপেন্টম্বর রাতে ভুক্তভোগী ওই শিশুর বাবা বাদি হয়ে আবুল কালামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আবুল কালাম উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের আলতাব আলীর ছেলে।

‎মামলা সূত্রে জানা যায়, উপজেলার বিলচাপড়ী গ্রামে এক কৃষকের তিন বছর বয়সের মেয়ে  গত ২৮ আগস্ট সকাল ৭টার দিকে নিজ বাড়ির আঙ্গিনায় দাদির সাথে খেলা করছিল। এসময় শিশুটির মা ও বাবা জীবিকার তাগিদে বাড়ির বাইরে অবস্থান করেন। এ অবস্থায় প্রতিবেশী দাদা আবুল কালাম ওই শিশুকে বিস্কুট খায়ানোর কথা বলে আদর করে কোলে তুলে প্রায় ৩০০ মিটার দুরে নিজ ঘরে নিয়ে যায়। এরপর ঘরের দরজা বন্ধ করে বিছানার ওপর ওই শিশুকে ধর্ষণ করে আবুল কালম।
‎
‎এ অবস্থায় প্রায় ৩০ মিনিট পর শিশুটির মা বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে আবুল কালামের বাড়িতে যায়। সেখানে ঘরের ভেতর শিশুর কান্না শুনে দরজা ভেঙে ঘরে ঢুকে মেয়েকে কালামের কোলে রক্তাক্ত অবস্থায় পান। এ সময় আবুল কালাম কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। তখন অসুস্থ্য অবস্থায় শিশুটিকে প্রথমে ধুনট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার মা ও বাবা।
‎
‎ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান বলেন, তিন বছরের শিশু ধর্ষন মামলার আসামি আবুল কালামকে গ্রেপ্তারের পর শুক্রবার সকালে ধুনট থেকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
‎
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।