https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 6 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে ধান মাড়াইয়ের ধুলা নিয়ে বিরোধ: আহত ৫

admin
December 6, 2025 10:08 pm
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার ধুনট উপজেলায় ধান মাড়াইয়ের সময় উড়ানো ধুলা-বালি পাশের বাড়িতে প্রবেশকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কৃষক পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
‎
‎আহতরা হলেন” কৃষক সাইফুল ইসলাম (৪৫), তার ছোট ভাই আবু বক্কার (৪০), সাইফুলের ছেলে রানা মিয়া (১৮), রিফাত হোসেন (১৫) এবং আবু বক্কারের স্ত্রী ফাতেমা খাতুন (৩৪)। গুরুতর আহত সবাইকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎
‎বুধবার (০৩ ডিসেম্বর) আহত কৃষক সাইফুল ইসলামের স্ত্রী রেহানা খাতুন বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে ইসমাইল হোসেন ও তার স্ত্রী ফিরোজা খাতুনসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে।
‎
‎অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে কৃষক সাইফুল ইসলাম ও প্রতিবেশী ইসমাইল হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সাইফুল ইসলাম বাড়ির আঙিনায় মেশিনে ধান মাড়াই করছিলেন। মাড়াইয়ের ধুলা-বালি ইসমাইল হোসেনের বাড়িতে উড়ে গেলে ক্ষুব্ধ হয়ে ইসমাইল ও তার পরিবারের সদস্যরা সাইফুলের ওপর হামলা চালায়। সাইফুলকে বাঁচাতে তার পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।
‎
‎অন্যদিকে ইসমাইল হোসেনের স্ত্রী ফিরোজা খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন, “সাইফুলের মেশিনে ধান মাড়াইয়ের ধুলা আমাদের খামারে ঢুকে মুরগিগুলো মারা যাওয়ার উপক্রম হয়েছিল। নিষেধ করলে উল্টো তারা আমাদের ওপর হামলা চালায়। এই ঘটনায় আমরা থানায় অভিযোগ দিয়েছি।”
‎
‎ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক বলেন, “ধান ওড়ানোকে কেন্দ্র করে মারামারির ঘটনায় উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।