https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 30 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ‎ধুনটে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার

admin
November 30, 2025 9:44 pm
Link Copied!

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় এলাঙ্গী ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য আরাফাত হোসেন (২২)’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎রবিবার (৩০ নভেম্বর) সকালে ধুনট থানা পুলিশ গ্রেপ্তারকৃত আরাফাতকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠায়।

‎আরাফাত হোসেন বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। গত শনিবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে বতুয়াবাড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনার চত্বর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মশাল মিছিল বের করে। অভিযোগ রয়েছে – এ সময় এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের ওই সদস্য তাদের বাধা দেয়। পরবর্তীতে মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে।

‎ঘটনার দুই দিন পর, ১৯ ফেব্রুয়ারি, ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন শেখ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল আলম বলেন, “বিস্ফোরণ ও নাশকতার মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।