https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 24 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে মানবাধিকার কর্মীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

admin
May 24, 2026 2:15 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার ধুনট উপজেলায় মানবাধিকার কর্মী আশিষ কুমার সাহার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে ২০২৬) সকাল ১১টায় ধুনট কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা মন্দিরের সামনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এ কর্মসূচি পালন করেন।

ধুনট পৌর মহাশ্মশান কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আশিষ কুমার সাহা ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তারা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে ধুনট পৌর মহাশ্মশান কমিটির সভাপতি বানেশ্বর হাওয়ালদার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা অনুষ্ঠান পরিচালনা করেন।
এতে বক্তব্য দেন বিনয় কুমার সরকার, স্বপন কুমার সরকার, গোবিন্দ কুমার ঘোষ, পলান চন্দ্র দাস, বিমল সাহা, তপু সাহা এবং লিখন সাহা।
মানববন্ধনে স্থানীয় প্রায় শতাধিক মানুষ অংশ নেন। পরে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।