https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 26 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে‌ ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
March 26, 2025 12:14 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও পেশাজীবি সংগঠন।
সোমবার (২৪ই মার্চ) দুপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ধুনট উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য ও ধুনট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বাচ্চু।

উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা আবদুল কারিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা অর্থ সম্পাদক মাওলানা আব্দুল্লাহেল বাকী।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ফিরোজ আহম্মেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোঃ আঃ ওহাব, উপজেলা বায়তুলমাল সম্পাদক তরিকুল ইসলাম, পৌর আমীর তরিকুল ইসলাম, সভাপতি পেশাজীবি সংগঠন সভাপতি খলিলুর রহমান। সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ধুনট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন টিক্কা, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, সাংবাদিক মাসুদ রানা, কারিমুল ইসলাম লিখুন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রাকিবুল ইসলাম লাল, মনজুরুল ইসলাম, নিয়ামুল ইসলাম সহ ধুনট উপজেলার সকল সাংবাদিক।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।