https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 8 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার তরুণ নিহত

admin
October 8, 2026 11:14 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
পরিবারের অভাব-অনটন দূর করে স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার তরুণ মো. সজিব (২৫)। তবে আকস্মিক এক ক্ষেপণাস্ত্র হামলায় তার সেই স্বপ্ন থেমে গেছে। সৌদি আরবের জুবাইল শহরে হামলার ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।

রোববার (৪ অক্টোবর) স্থানীয় সময় রাতে জুবাইল শহরে এ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

নিহত মো. সজিব ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

সজিবের মৃত্যুর খবর দেশে থাকা পরিবারের কাছে পৌঁছে দেন সৌদি আরবে একই প্রতিষ্ঠানে কর্মরত তার সহকর্মী আল আমিন। মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর বাগড়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। সন্তানকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন সজিবের বাবা-মা ও স্বজনরা।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সংসারের অভাব দূর করে পরিবারের ভবিষ্যৎ কিছুটা স্বচ্ছল করার আশায় সজিব বিদেশে পাড়ি জমিয়েছিলেন। প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই হামলায় প্রাণ হারান তিনি।

সজিবের মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। স্বজনরা দ্রুত সরকারি উদ্যোগে তার মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন। তারা চান, শেষবারের মতো স্বজনরা সজিবকে দেখতে এবং নিজ গ্রামের মাটিতে তার দাফন সম্পন্ন করতে পারেন।

শশীদল ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ মামুন বলেন, সজিবের অকাল মৃত্যু পুরো এলাকার মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার সরকারি প্রক্রিয়ায় পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।