https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 6 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

admin
June 6, 2026 4:19 pm
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল হালিম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তারকৃত আব্দুল হালিম উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটী গ্রামের হারান শেখের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন ২০২৬) রাতে ধুনট থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই মো. ওসমান গণীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে ফিরোজ চেয়ারম্যানের ইটভাটার পাশের সেতু এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে আব্দুল হালিমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস কমলা রঙের নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৫, তারিখ ৬ জুন ২০২৬ এবং জিআর নম্বর-১০২।

‎ ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।