https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 7 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

admin
June 7, 2026 7:26 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৬ জুন ২০২৬) সন্ধ্যায় ধুনট পৌরসভার জিরো পয়েন্ট সিএনজি স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই মো. ওসমান গনীর নেতৃত্বে পুলিশের একটি দল জিরো পয়েন্ট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় নিরাঞ্জন সাহার পানের দোকানের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন ধুনট উপজেলার বানিয়াজান সদরপাড়া এলাকার নিবারণ সরকারের ছেলে বিশ্বজিৎ সরকার (৩৭) এবং সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বৌহাবাড়ী এলাকার আজম আলীর ছেলে মতরিকুল ইসলাম (২০)।

‎পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে বিশ্বজিৎ সরকারের কাছ থেকে ৩০ পিস এবং মতরিকুল ইসলামের কাছ থেকে ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলেই প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং আলামত জব্দ করা হয়।

‎পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মতরিকুল ইসলাম আরও মাদক মজুদের বিষয়ে তথ্য দিলে তার দেওয়া তথ্যমতে একটি দোকানঘরে তল্লাশি চালানো হয়। তবে সেখানে কোনো অবৈধ মাদকদ্রব্য পাওয়া যায়নি।

‎ধুনট থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একটি মাদক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার সকালে তাদের বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

‎তিনি আরও বলেন, সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।