স্টাফ রিপোর্টার:
বগুড়ার ধুনট মডেল প্রেসক্লাবের ১৩তম বার্ষিক কমিটিতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক ইমরান হোসেন ইমন। তিনি দৈনিক বাংলাদেশ বুলেটিন, দৈনিক চাঁদনী বাজার ও ডেইলি নিউ এইজে কর্মরত।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মাওলানা রবিউল ইসলাম রবি। তিনি দৈনিক সকালের সময় ও দৈনিক খোলা বার্তায় কর্মরত।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি শিক্ষক জুয়েল রানা (সাপ্তাহিক আজকের শেরপুর), যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম জীবন (দৈনিক উত্তর কোণ), দপ্তর সম্পাদক এসএম সজীব হোসেন (দৈনিক উত্তরের দর্পণ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিহানুল হক রিকো (সাপ্তাহিক দিনক্ষণ) এবং কোষাধ্যক্ষ ফিজু আক্তার (অনুসন্ধানবার্তা)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এনামুল বারী সরকার (শেরপুর নিউজ টোয়েন্টিফোর ডটকম), হেলাল সরকার (দৈনিক বাংলা কাগজ) এবং এসএম ফজলে রাব্বি শুভ (দৈনিক ভোরের চেতনা ও বাংলাদেশ নিউজ টুডে)।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় ধুনট মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের বার্ষিক কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ধুনটের সাংবাদিকতা ও গণমাধ্যমের মানোন্নয়ন, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

