https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 31 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

admin
January 31, 2025 9:59 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়ার নন্দীগ্রামে চলন্ত দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ঘন কুয়াশায় ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাফুর হাসান (২০) ট্রাকের হেলপার। সে যশোর সদরের জেলা রোড এলাকার মাসুদ রানার ছেলে।

শুক্রবার ভোরে বগুড়া-নাটোর মহাসড়কের রণবাঘা বাজার বাসস্ট্যান্ডে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত হেলপারের লাশ উদ্ধার করেছে কুন্দারহাট হাইওয়ে পুলিশ। ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নাটোর থেকে মাছবাহী ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিলো। ঘন কুয়াশার মধ্যে অপরদিক থেকে আসা বালুবাহী ট্রাক অসতর্ক অবস্থায় ওভারটেক চেষ্টা করছিল। এসময় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন মাছবাহী ট্রাকের হেলপার।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি আটক করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।