https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 14 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরের ছাতিয়ানী বাজার সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

admin
August 14, 2026 2:01 am
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানী বাজার সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নজরুল ইসলামের সভাপতিত্বে বাজার সমিতির নতুন ১৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বদরুল আলমকে সভাপতি, মুন্নাফ হোসেনকে সাধারণ সম্পাদক, শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং আব্দুল্লাহ আল মামুনকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

নতুন কমিটির ঘোষণা করেন খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাফি আলামিন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি বাজারের শৃঙ্খলা, নিরাপত্তা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নবগঠিত কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামাত আলী, সাংবাদিক রাশেদুল হক, বীর মুক্তিযোদ্ধা নরোত্তম, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা।

সভায় ছাতিয়ানী বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, বাজারের সার্বিক পরিবেশ এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।