https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 14 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে গোয়াল ঘরের তালা কেটে ২ লাখ ৬০ হাজার টাকার অস্টেলিয়ান গরু চুরি

admin
August 14, 2026 1:09 am
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় একটি বসতবাড়ির গোয়াল ঘরের তালা কেটে আনুমানিক ২ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের দুটি অস্টেলিয়ান জাতের গরু চুরি যাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামস্থ জনৈক এস এম রফিকুল ইসলামের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহস্থ শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ররোয়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে এস এম রফিকুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি নিজের বসতবাড়িতে দুটি অস্টেলিয়ান জাতের গরু (একটি গাভী ও একটি বকনা) লালন-পালন করে আসছিলেন।

 

গত ১২ আগস্ট বিকেলে তিনি গরু দুটিকে বাড়ির গোয়াল ঘরে বেঁধে তালা লাগিয়ে দেন। রাত সাড়ে এগারোটার দিকে গরু দুটিকে গোয়াল ঘরে ঠিকঠাক দেখে পরিবারের সদস্যরা ঘুমাতে যান। পরবর্তীতে গভীর রাতে আনুমানিক ১:০০ টা থেকে ২:০০ টার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরচক্র ঘরের সদর দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা গোয়াল ঘরের তালা কেটে ১টি অস্টেলিয়ান কালো-সাদা রঙের গাভী এবং ১টি বকনা গরু চুরি করে নিয়ে পালিয়ে যায়।

 

ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, রাত আনুমানিক ২:২০ মিনিটে হঠাৎ ঘুম থেকে জেগে তিনি গোয়াল ঘরে গরু দুটিকে দেখতে পান না। তার চিৎকার ও ডাকে পরিবারের লোকজন এবং আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর তারা দীর্ঘ সময় ধরে আশেপাশে এবং শেরপুর থানা এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরু দুটির কোনো সন্ধান পাননি। চুরি হওয়া গাভী গরুর আনুমানিক মূল্য ১,৬০,০০০ টাকা এবং বকনা গরুটির মূল্য ১,০০,০০০ টাকা।তিনি আরও জানান, চুরি যাওয়া গাভী গরুটি অন্তঃসত্ত্বা এবং আগামী ২-৩ দিনের মধ্যে বাচ্চা দেওয়ার কথা ছিল।

 

গাভীটির পেছনের ডান পা কিছুটা বাঁকা এবং খোরাইয়া চলাফেরা করে। অন্যদিকে বকনা গরুটির গলায় প্যাঁজ রয়েছে এবং শিং দুটি ছোট। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবারটি আইনি ব্যবস্থার মাধ্যমে তাদের গরু দুটি ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মইনুদ্দিন বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিচ্ছি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।