https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 12 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরের সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন আর নেই

admin
September 12, 2026 7:51 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর পৌরসভার শান্তিনগর এলাকার বাসিন্দা ও সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন আর নেই। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।
আমজাদ হোসেন স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উত্তর জনপদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মরহুম মাওলানা জালাল উদ্দিনের কনিষ্ঠ পুত্র।

তার মৃত্যুতে দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক এবং সাপ্তাহিক আজকের শেরপুর-এর সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মুন্সী মো. সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুম আমজাদ হোসেনের রুহের মাগফিরাত কামনা করেছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।