https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

‎বগুড়া সোনাতলায় গাঁজা সেবনের বাঁশি ও ইয়াবা সেবনের পাইপসহ ২ জন গ্রেপ্তার

admin
September 13, 2026 8:35 pm
Link Copied!


এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের বাঁশি ও ইয়াবা সেবনের পাইপসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
‎রোববার (১৩ সেপ্টেম্বর) সোনাতলা উপজেলার ফাজিলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎গ্রেফতার ব্যক্তিরা হলেন শিপন (২৫), পিতা মো. ফজল উদ্দিন, এবং মজনু মিয়া (৩৬), পিতা মো. ফজল উদ্দিন। তাদের উভয়ের বাড়ি সোনাতলা উপজেলার ফাজিলপুর এলাকায়।
‎জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া।

‎অভিযানকালে ফাজিলপুর এলাকা থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা সেবনের বাঁশি ও ইয়াবা সেবনের পাইপ উদ্ধার করা হয়।
‎পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আদালত প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
‎মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয়রা মাদক নির্মূলে প্রশাসনের নিয়মিত অভিযানকে স্বাগত জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।