https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় নারীর মৃত্যু

admin
September 13, 2026 8:42 pm
Link Copied!


এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় নুরজাসিরাজগঞ্জহান আক্তার (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের শিমুলদাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত নুরজাহান আক্তার শিমুলদাইড় গ্রামের বাসিন্দা এবং তিনি রোস্তম আলীর স্ত্রী।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নুরজাহান আক্তার বাড়ির সামনে সড়কের পাশে হাঁটছিলেন। এ সময় বালু বহনকারী একটি ট্রাক বগুড়ার শেরপুরের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎দুর্ঘটনার খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
‎কাজিপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ফরহাদ হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।