https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 4 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

admin
June 4, 2026 1:23 pm
Link Copied!

‎মিন্টু ইসলাম:
‎বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবি এবং ঢাকায় ব্যাংকের গ্রাহকদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় শেরপুর হাইওয়ে ইসলামী ব্যাংক শাখার সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের শামীম আহমেদ (হিসাব নং ২৩৪৬),বাবুল হোসেন (হিসাব নং ৪২৯৫),মঈনুল হাসান (হিসাব নং ১০১৬৭),নুরুল ইসলাম (হিসাব নং ৬৭), গোলাপ (হিসাব নং ৩৪৬),শাহিন আলম (হিসাব নং snd ২৫৫),আব্দুল মমিন( হিসাব নং ৭৫৪৮),নুরুল হুদা (হিসাব নং ৮৬৪৫),আব্দুল বারি (হিসাব নং ১৮৩১), জহুরুল ইসলাম (হিসাব নং ৫৭৮৮),মতিউর রহমান (হিসাব নং ৪০২),আব্দুর রউফ (হিসাব নং ৫০৯৪), বাকি বিল্লাহ ( হিসাব নং ৬২৬৭)সহ ব্যাংকের বিভিন্ন গ্রাহক।

‎বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সালে এস আলম গ্রুপের প্রভাবের মাধ্যমে ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা কাঠামোয় পরিবর্তন এনে প্রকৃত উদ্যোক্তাদের সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। এর ফলে দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংকটি আর্থিক সংকটে পড়েছে বলেও তাদের অভিযোগ।

‎তারা আরও বলেন, বর্তমান ব্যবস্থাপনায় বিভিন্ন সিদ্ধান্তের কারণে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। ইসলামী ব্যাংককে পূর্বের স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।

‎মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিল, ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা।
‎মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।