https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 3 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে কলেজ রোড থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান

admin
October 3, 2026 11:04 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে কলেজ রোড থেকে উপজেলা পরিষদের সামনে দিয়ে বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।

এ কর্মসূচিতে শেরপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’, ‘ক্লিন শেরপুর’সহ স্থানীয় কয়েকটি সংগঠনের সদস্যরা।

কর্মসূচিতে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন শেরপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আয়োজকরা জানান, উপজেলা ও পৌর এলাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে এ যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে শুধু সরকারি প্রতিষ্ঠান বা সামাজিক সংগঠন নয়, সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।