https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 13 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে গ্রামীণ সড়কের বেহাল দশা, গর্তে পড়ে ভ্যানের চাকা ভেঙে আহত চালক

admin
June 13, 2026 6:30 pm
Link Copied!

মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলার ১নং কুসুম্বী ইউনিয়নের দুবলাগাড়ী-খন্দকার টোলা সড়কের বেহাল অবস্থার কারণে এক ভ্যানচালক দুর্ঘটনার শিকার হয়েছেন। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে নয়টায় দুবলাগাড়ী ঈদগাহ মাঠসংলগ্ন মোজাহার আলী আলু স্টোরের পাশের সড়কের বড় গর্তে পড়ে একটি অটোভ্যানের চাকা ভেঙে আলাদা হয়ে যায়।

জানা গেছে, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের চকপোতা গ্রামের দিনমজুর ও ভ্যানচালক মো. জাভেদ খন্দকার খন্দকার টোলা থেকে দুবলাগাড়ী আসার পথে দুর্ঘটনার কবলে পড়েন। গর্তে পড়ে ভ্যানের চাকা ভেঙে গেলে তিনি সড়কে ছিটকে পড়ে কোমরে আঘাত পান।

দুর্ঘটনার পর হতাশা প্রকাশ করে ভ্যানচালক জাভেদ বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত আমরা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু উপজেলার এসব খানাখন্দে ভরা রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় না। এক এমপি আসে, এক এমপি যায়, কিন্তু রাস্তার উন্নয়নে কার্যকর উদ্যোগ দেখা যায় না।”

এদিকে স্থানীয় ব্যবসায়ী আবুল কাইয়ুম দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়ে বলেন, “দুবলাগাড়ী-খন্দকার টোলা সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত সংস্কার কাজ শুরু করা প্রয়োজন।”

স্থানীয়দের অভিযোগ, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।