https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 16 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১০, এক যাত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন

admin
June 16, 2026 7:23 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত এক যাত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ঘোগা ব্রিজ এলাকার ইউ-টার্নে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি শাহ ফতেহ আলী পরিবহনের বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। পথিমধ্যে ঘোগা ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মো. আলীম (৬৮), খন্দকার নীতিশ চন্দ্র সরকার (৫৪), মোছা. পপি বেগম (৪০), মোছা. জিতনী (১৭), মোছা. মদিনা এবং গোপন চন্দ্র সরকার (৬৪)। এছাড়া আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত এক অজ্ঞাতনামা যাত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল জানান, দুর্ঘটনায় ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই আহত যাত্রীর পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।