https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 23 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ছোনকা রহিমা নওশের আলী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

admin
July 23, 2026 11:36 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা রহিমা নওশের আলী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। প্রধান অতিথি হিসেবে তিনি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুও একটি গাছের চারা রোপণ করেন। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

 

পরে কলেজের অধ্যক্ষ এস. এম. আসাদুজ্জামানের সভাপতিত্বে শিক্ষক স্টাফরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন, শেরপুর উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

কর্মসূচি শেষে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু কলেজ কর্তৃপক্ষের হাতে একটি ফুটবল উপহার তুলে দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের শিক্ষক মো. মিজানুর রহমান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।