শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শেরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু। এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু ও হাসানুল মারুফ শিমুল এবং দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংগ্রাম করে আসছেন। তাঁর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

