https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 4 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন ও বিক্রির পরামর্শ, বগুড়া টিএমএসএসকে সহায়তার আশ্বাস বিএনপির মহাসচিবের

admin
September 4, 2026 10:00 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বগুড়ার টিএমএসএসের সদস্য পরিবারের উপযুক্ত বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সঙ্গে আলোচনাকালে তিনি এ পরামর্শ দেন। তাঁর প্রস্তাব অনুযায়ী, বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে পরিবারের নিজস্ব চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ সরকারের কাছে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করে সংশ্লিষ্ট পরিবারগুলো আর্থিকভাবে লাভবান হতে পারে।

এ বিষয়ে টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, ছাদবাগানের মতো সৌরবিদ্যুৎ ব্যবস্থাপনাতেও নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। সৌর প্যানেল, ইনভার্টার ও অন্যান্য সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য ছাদের মালিক পরিবারগুলোকে কাউন্সেলিং, ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি এ উদ্যোগ বাস্তবায়নে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (IDCOL), সরকার এবং বিভিন্ন অর্থায়নকারী প্রতিষ্ঠানের সফট লোনের পাশাপাশি অফেরতযোগ্য অর্থায়নের ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
টিএমএসএসের পক্ষ থেকে দেওয়া এ প্রস্তাবের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন রুহুল কবির রিজভী।

এ সময় তিনি শীতকালে টিএমএসএসের ফাউন্ডেশন কার্যালয় এলাকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের কথা জানান। পাশাপাশি টিএমএসএসের বিভিন্ন সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষণার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান।
আলোচনাকালে রুহুল কবির রিজভী ও অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম টিএমএসএসের কর্মকাণ্ড ও অতীত অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।