https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 4 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে বিয়ের দুই মাসের মাথায় সংসার ভাঙায় তরুণের আত্মহত্যা

admin
September 4, 2026 2:23 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বৈবাহিক কলহ ও অভিমানের জেরে বিষপানে তামিম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত তামিম শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি বগুড়া শাহ সুলতান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে মাঝিরা এলাকার এক তরুণীর সঙ্গে তামিমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তাঁদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। একপর্যায়ে স্ত্রী তাঁকে তালাক দেন। এ ঘটনায় তামিম মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানান স্বজনেরা।

গত ২৬ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির একটি কক্ষে তামিম বিষাক্ত ঘাসমারা ওষুধ পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোর ৪টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।