https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 4 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে পানি নিষ্কাশনের অভাবে তলিয়ে শত শত একর আবাদি জমি, খাল খননের দাবি এলাকাবাসীর

admin
August 4, 2026 7:20 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শুবলি সিঙ্গাইর বিল থেকে আধবিলা হয়ে বোয়ালকান্দি ব্রিজ পর্যন্ত খাল পুনঃখননের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। দীর্ঘদিন খালটি খনন না হওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে শত শত একর আবাদি জমি দীর্ঘ সময় পানির নিচে তলিয়ে থাকছে। এতে কৃষকরা সময়মতো চাষাবাদ করতে না পেরে প্রতিবছরই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

 

স্থানীয়দের অভিযোগ, একসময় এই খাল দিয়েই সহজে বৃষ্টির পানি নিষ্কাশন হতো। কিন্তু বছরের পর বছর খালটি ভরাট ও দখলের কারণে বর্তমানে পানি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই বিল ও আশপাশের ফসলি জমিতে পানি জমে থাকে, যা দীর্ঘদিনেও নেমে যায় না।
শুবলী গ্রামের কৃষক মো. শাহ আলম বলেন, “বৃষ্টি হলেই জমিতে পানি জমে যায়। পানি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় ধান, সবজি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। খালটি খনন করা হলে কৃষকরা অনেক উপকৃত হবেন।”

 

একই গ্রামের কৃষক শাহাদাত হোসেন ও আব্দুর রাজ্জাক বলেন, জমিতে দীর্ঘদিন পানি জমে থাকায় অনেক জমি অনাবাদি হয়ে পড়ছে। এতে কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি কৃষি উৎপাদন কমে যাওয়ায় সরকারেরও রাজস্ব ক্ষতি হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার বলেন, পানি নিষ্কাশনের সমস্যা থাকলে কৃষি উৎপাদন ব্যাহত হয়। খাল পুনঃখনন করা হলে পানি দ্রুত নেমে যাবে এবং কৃষকরা সময়মতো চাষাবাদ করতে পারবেন। তিনি জানান, এ বিষয়ে এলাকার কৃষকরা কৃষি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করলে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু বলেন, এলাকাবাসীর দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। খাল খননের প্রয়োজনীয়তা যাচাই করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের আশা, শুবলি সিঙ্গাইর বিল থেকে আধবিলা হয়ে বোয়ালকান্দি ব্রিজ পর্যন্ত খালটি দ্রুত পুনঃখনন করা হলে পানি নিষ্কাশনের দীর্ঘদিনের সমস্যা দূর হবে। এতে শত শত একর আবাদি জমি রক্ষা পাবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার কৃষকদের জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।