https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 4 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান, আরসিসি সড়ক নির্মাণের শুভসূচনা

admin
September 4, 2026 12:38 am
Link Copied!

মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে। অবশেষে আধুনিক যোগাযোগব্যবস্থার আওতায় আসছে এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়ক।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এডিবি (ADB) প্রকল্পের অর্থায়নে প্রফেসর আলম হাউস থেকে তোহা হাউস পর্যন্ত ৩৩৫ মিটার দীর্ঘ সড়কটির আরসিসি (RCC) ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সড়কটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ ২৩ হাজার টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢালাই কাজের আনুষ্ঠানিক শুভসূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু এবং সাবেক কাউন্সিলর জাকারিয়া মাসুদ।

পৌরসভার প্রকৌশল বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শফিক ও উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম। এছাড়া সড়ক নির্মাণকাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এস আর ট্রেডার্স’-এর প্রতিনিধি আলমগীর হোসেনও উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের চলাচল দুর্ভোগ কমার পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থারও উন্নতি হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।