স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী রাধু বসাকের মৃত্যু" চলে গেছেন পরপারে।
বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শেরপুর পৌর শহরের জগন্নাথ পাড়ার প্রবীণ ব্যক্তি রমেন্দ্র নাথ বসাক (রাধু বসাক) অদ্য ২ অক্টোবর সকালে তার নিজ বাসভবনে মৃত্যু বরণ করেছেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার মৃত্যুতে দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সী মোঃ সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
প্রাণের শহর শেরপুর বগুড়া
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

