https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট পানে এক ব্যক্তির মৃত্যু

admin
September 27, 2026 9:20 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরের রণবীরবালা ঘাটপাড় এলাকার মাসুদুর রহমান (৫৫) নামের এক শ্রমিকের বিষাক্ত গ্যাস ট্যাবলেট পানে মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাসুদুর রহমান শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা ঘাটপাড় এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বাড়িতে ফিরে মাসুদুর রহমান অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন জানতে পারে তিনি গ্যাস ট্যাবলেট পান করেছেন। বগুড়া তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রবিবার ভোরে তার মৃত্যু হয়। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, এ ঘটনায় নিহতের ছেলে আহসান হাবীব বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।