https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে গবাদিপশুর বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসাসেবা, ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি

admin
September 27, 2026 9:14 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে গবাদিপশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান ও ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার খামারকান্দি ইউনিয়ন আনসার ও ভিডিপির উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। আনসার-ভিডিপি দলনেতা বেলাল হোসেনের উদ্যোগে আয়োজিত ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে গবাদিপশুকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়। পাশাপাশি পশুর বিভিন্ন রোগ ও স্বাস্থ্যসেবা বিষয়ে খামারিদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

পরে ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি খামারকান্দি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি চলাকালে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে স্থানীয়দের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হুকুম আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজমীর রহমান, খামারকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিনা পারভীন, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউনিয়ন আনসার-ভিডিপি দলনেতা বেলাল হোসেনসহ আনসার-ভিডিপির সদস্য সুজন, সাজেদুল, নাইম, মোমিন, তানিয়া, সুরাইয়া ও ইসরাত প্রমুখ।

আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।