দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
প্রকৌশল শিক্ষা, গবেষণা সহযোগিতা ও একাডেমিক বিনিময়ের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ক্যালিফোর্নিয়ার ইস্ট পালো আল্টোতে অবস্থিত ফোর সিজনস হোটেল সিলিকন ভ্যালিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির প্রকৌশল মহাবিদ্যালয়ের আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক সহকারী ডিন ম্যাথিউ পি. শারবার্ন, পিএইচডি উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রস্তাবিত সমঝোতা স্মারক, প্রকৌশল শিক্ষা, গবেষণা কার্যক্রমে সহযোগিতা এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক বিনিময়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
এ সময় শিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সুযোগ নিয়েও আলোচনা করা হয়।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

