মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রনবীর বালা ঘাটপার মাছের আড়তদার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাছের আড়তদার ব্যবসায়ীদের বেচাকেনা সংক্রান্ত সমস্যা সমাধানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২ জুন মঙ্গলবার রাত ৯টায় রনবীর বালা মাছের আড়তে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমাজ কমিটির সভাপতি হেলালুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। বিশেষ অতিথি ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেন, মাছের আড়তদার ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে ব্যবসা পরিচালনা করলে ব্যবসার পরিবেশ আরও উন্নত হবে। তারা ব্যবসায়ীদের যেকোনো সমস্যা বা প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিএনপি নেতা মাহবুবুর আলম হিরু, হাসানুল মারুফ শিমুল, আব্দুল্লাহ আল মামুন জিহাদ, যুবদল নেতা নাহিদ ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও রনবীর বালা সমাজ ও মাছের আড়তদার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোতাহার হোসেন, আমাদুল সরকার, হুমায়ুন কবির, সেলিম হোসেন, আবু রায়হান রবি, নছিমুদ্দিন, খাদেমুল ইসলামসহ সমাজ কমিটি ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ জুন নতুন মালিকানাধীন একটি মাছের আড়ত বন্ধ থাকায় কয়েকজন ব্যবসায়ী বিপাকে পড়েন। পরে আড়তদার মোঃ জিয়াউর রহমান, নিয়ত আলী, চঞ্চল সরকার, আনোয়ার হোসেন বাবু সরকার, রবিউল ইসলাম, আবু খায়ের ও মনোয়ার হোসেন বাবুসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পূর্বের রনবীর বালা মাছের আড়তে ফিরে আসেন। তারা সকল মাছের আড়তদারকে একত্রিত হয়ে ব্যবসায়ী সমিতির মাধ্যমে কাজ করার আহ্বান।

