https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

admin
December 1, 2025 11:26 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির চেয়ারপারসন,তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পবিত্র কোরআন খতম, নফল রোজা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) বিকেলে শেরপুর পৌরশহরের খেজুরতলাস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে শেরপুর উপজেলা যুবদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মাসুদ, বগুড়া জেলা যুবদলের সদস্যা সুমন শিহাব, উপজেলা যুবদলের সদস্য লেলিন সরকার ইফতেখার তুহিন, লিটন, রাসেল, যুবদলনেতা আল আমিন হোসেন রুদ্র, শেরপুর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইদুজ্জামান সজীব, শাহাদাত হোসেন, খামারকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, সাগর,সুঘাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম মানু, বিশালপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায় নান্নু, খানপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদ হোসেন,যুবদল নেতা আলামিন, শরিফুল ইসলাম, রকি, রাব্বি প্রমুখ।

মোনাজাতে খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করেন। দোয়া শেষে ইয়াতিম–দুস্থদের হাতে ইফতার ও খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।