https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 13 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন

admin
March 13, 2025 11:27 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে সারাদেশের মতো বগুড়ার শেরপুরেও ‘স্ট্যান্ড ফর এনআইডি’ শিরোনামে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। ১৩ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় শেরপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দৃশ্যমান অগ্রগতি না হলে শীঘ্রই কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাচন অফিসার মজিবুল হক, সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলতাফ হোসেন সেখ, অফিস সহায়ক মোঃ শহিদুল ইসলাম, আইডিইএ-২ প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর নাজমুল ইসলাম, সাব্বির হোসাইন, মিরাজুল ইসলাম, স্ক্যানিং অপারেটর ফাইমা খাতুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

শেরপুর উপজেলা নির্বাচন অফিসার মজিবুল হক বলেন, “জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম অন্য মন্ত্রণালয়ে স্থানান্তরিত হলে এই সেবা ব্যাহত হবে এবং গ্রাহকদের ভোগান্তি বাড়বে। ভোটার তালিকার নিরপেক্ষতা রক্ষার পাশাপাশি ১৩ কোটি ভোটারের তথ্য সুরক্ষিত রাখতে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই রাখা জরুরি।”
তিনি আরও বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।