https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 15 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটির অনুমোদন

admin
June 15, 2026 12:17 am
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা আহ্বায়ক কমিটি শেরপুর উপজেলা শাখার ৬ মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে।
রবিবার (১৪ জুন) বগুড়া জেলা এনসিপির প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আব্দুল আলিমকে আহ্বায়ক এবং মো. নাজমুল হাসানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. রাশেদুল ইসলাম, রোকনুজ্জামান রনি, নাজমুল হাসান ভূঁইয়া, মো. আবুল কালাম আজাদ, মো. ফাহাদ আল ফাহিম, আব্দুর রশিদ, আরিফুল ইসলাম আরিফ, আবু বকর সিদ্দিক ও মো. আব্দুল্লাহ সুজন দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য সচিব করা হয়েছে প্রভাষক আব্দুস সাত্তারকে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন শাহরিয়ার মামুন। যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন জিন্নাত আলী, লিজা জান্নাত, মো. কামরুল ইসলাম, মো. অপল খান, মো. শাহাবুদ্দিন আহমেদ, মুন্না সরকার ও মো. মিন্টু ইসলামসহ ৬৩ জনের কমিটির অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ছয় মাসের জন্য এ আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে। কমিটির সুপারিশ ক্রমে রাশেদ সাদাত সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা এনসিপি।
বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম. এম. মাহমুদ এবং সদস্য সচিব সুলতান মাহমুদের স্বাক্ষরে কমিটির অনুমোদনপত্রটি জারি করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।