https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 23 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর মির্জাপুর-রানীরহাট সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী

admin
September 23, 2026 8:00 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ মির্জাপুর-রানীরহাট সড়কের ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্ত থাকায় দুর্ভোগে ছিলেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মির্জাপুর থেকে রানীরহাট সংযোগকারী এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ, ছোট-বড় যানবাহন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে যানবাহন চলাচলে বিঘ্নের পাশাপাশি ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটছিল বলে স্থানীয়রা জানান।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলামের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় সড়কটির ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার কাজ শুরু করা হয়েছে।

চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব করাই আমার প্রথম ও প্রধান দায়িত্ব। মির্জাপুর-রানীরহাট সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ কষ্টে ছিলেন। সাময়িকভাবে চলাচলের দুর্ভোগ কমাতে দ্রুত সংস্কার কাজ শুরু করা হয়েছে। ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা দ্রুত ও টেকসইভাবে সড়কটির প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।